ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। হামলাকারী মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে সৌদির নিরাপত্তাবাহিনী।

মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন, মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি মানসিক ভারসাম্যহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি মসজিদের আঙ্গিনায় দ্রুতগতিতে চলার সময় প্লাস্টিকের ব্যারিকেডগুলো ধাক্কা দিয়ে শেষপর্যন্ত একটি গেটের ওপর আছড়ে পড়ে।

অন্য ভিডিও ও ছবিতে দেখা যায়, লোকজন গাড়িটিকে ধাক্কা দিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে সরাচ্ছেন। আটক ব্যক্তিকে পিঠমোড়া করে হাতকড়া পরানো একটি ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারি কৌঁসুলীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে এসপিএ।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চলতি মাসেই আবারও জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র মসজিদ আল হারামে। রোববার থেকে শুরু হচ্ছে বিদেশিদের ওমরাহ পালনও।

সূত্র: আল অ্যারাবিয়া, মিডল ইস্ট আই

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা, আটক ১

আপডেট সময় ১১:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০