ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় মুক্তার হোসেন (৩০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের ভাটিনা এলাকার গর্ভেশ্বরী নদীর পাশ থেকে মুক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুক্তার হোসেন সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাইবার আলীর ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পাশ থেকে একটি কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। সম্ভবত সেই কাঠের টুকরা দিয়েই নিহতের মাথায় আঘাত করা হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অচীরেই এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময় ০১:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০