ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় বাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আব্দুল মজিদ (৫০) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পীরব এলাকায় ওই শিক্ষকের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল মজিদ শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের মুগইল গ্রামের রহিম বখসের ছেলে। তিনি উপজেলার গোবিন্দপুর দাখিল মাদ্রাসার শরীরচর্চা বিভাগের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিদের স্ত্রী সারিয়াকান্দি উপজেলার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি স্ত্রী-সন্তানসহ বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সোমবার (২৬ অক্টোবর) তিনি গ্রামের বাড়ি মুগইলে আসেন। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে চলে যান। ভোরে ফজরের নামাজ পড়তেও যান মজিদ। এরপর সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্বজন ও স্থানীয়রা দাবি করেন, আব্দুল মজিদের অনেক টাকা দেনা ছিলেন। বিভিন্ন সময় পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিলেন। এ দেনার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সেসঙ্গে মজিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় বাসা থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০