ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

সুব্রত দাস সম্রাট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় দুর্গা মন্দিরে সুব্রত দাস সম্রাট (২৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার সাবগ্রাম হাট দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট সদর উপজেলার সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে সম্রাট মন্দিরে যান। প্রতিমা দর্শন শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

আত্মরক্ষার্থে সম্রাট মন্দির চত্বরের একটি টিনের ঘরে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

স্থানীয়রা জানান, নিহত সম্রাটের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় বালু ব্যবসা নিয়ে তার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। তিন মাস আগে সম্রাটের বিরুদ্ধে সাবগ্রাম এলাকায় মানববন্ধন করেন তার প্রতিপক্ষের লোকজন।

এরপর থেকে সম্রাট এলাকা ছেড়ে বগুড়া শহরে বসবাস করছিলেন। সম্রাটের বড় ভাই জুয়েল দাস ওরফে হাড়ি জুয়েল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

কিছুদিন আগে জুয়েল জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সম্রাটের পক্ষ নিয়ে তার প্রতিপক্ষের এক নেতাকে মারধর করেন। এরপর থেকে সাবগ্রাম এলাকায় দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

রোববার রাতে সম্রাট গোপনে বাড়ি গিয়ে তার বাবা-মার সঙ্গে দেখা করেন। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মন্দিরে প্রতিমা দর্শন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান সম্রাট। এ ঘটনার পর থেকে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির  জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহত সম্রাটের নামে হত্যা-ডাকাতি, অস্ত্রসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০