ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

হলুদ বিহার ও জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্য বিষয়ক অংশীজন সভা

স্টাফ রিপোর্টার,নওগাঁ: বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান মিয়া বলেছেন ঐতিহাসিক পাহাড় সোমপুর মহাবিহারের মতো হলুদ বিহার এবং জগদ্দল বিহারকে বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় যুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন প্রয়োজনে দুটি ভিন্ন ভিন্ন প্যানেল করে ইউনেস্কোর কাছে এবিষয়ে একটি তালিকা পাঠানো হবে। এর জন্য প্রয়োজনীয় যতরকম প্রচেষ্টা চালানো যায় তার সবগুলো করা হবে।

গত শনিবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছির হলুদ বিহার এবং ধামইরহাটের জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করনে অংশীদার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষণা দেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামুইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী, বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহির বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু।

অন্যান্যের মধ্যে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা

হলুদ বিহার ও জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্য বিষয়ক অংশীজন সভা

আপডেট সময় ০৮:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

স্টাফ রিপোর্টার,নওগাঁ: বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান মিয়া বলেছেন ঐতিহাসিক পাহাড় সোমপুর মহাবিহারের মতো হলুদ বিহার এবং জগদ্দল বিহারকে বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় যুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন প্রয়োজনে দুটি ভিন্ন ভিন্ন প্যানেল করে ইউনেস্কোর কাছে এবিষয়ে একটি তালিকা পাঠানো হবে। এর জন্য প্রয়োজনীয় যতরকম প্রচেষ্টা চালানো যায় তার সবগুলো করা হবে।

গত শনিবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছির হলুদ বিহার এবং ধামইরহাটের জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করনে অংশীদার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষণা দেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামুইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী, বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহির বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু।

অন্যান্যের মধ্যে পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমুখ বক্তব্য রাখেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481