ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসচালক তেঁতুলিয়া উপজেলা সদরের বুড়িমুটকি এলাকায় তুলেশ চন্দ রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২৩) এবং তেঁতুলিয়ার কলোনি পাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।

আহতরা হলেন- তেঁতুলিয়া কলোনিপাড়া এলাকার রবিউল ইসলাম (৪৬), তার ছেলে ফয়সাল (১৭), মেয়ে রওনক জাহান (১২), বাবা ফুল মোহাম্মদ (৭৬), মা রোকেয়া বেগম (৭০), মোমিনপাড়া এলাকার মোকছেদ আলীর স্ত্রী তহমিনা বেগম (৫০), মেয়ে মিথিলা আক্তার (১৫) ও একই এলাকার আকতারুজ্জামানের স্ত্রী রেনু বেগম (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে তেতুঁলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে মাইক্রোবাসে পঞ্চগড়ের ডুডুমারি এলাকা থেকে পরিবারের ১০ সদস্য নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম।

মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টরের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে রবিউলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাইক্রোবাসচালক স্বপন মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

আপডেট সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০