ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঘানায় গির্জা ধসে শিশুসহ ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ ঘানার উত্তরাঞ্চলে একটি তিন তলা গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। দেশটির জরুরি সেবা বিষয়ক কর্মকর্তারা স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা রিকার্ড আমো-ইয়ারটে বলেন, ‘উত্তরাঞ্চলের আকইয়েম বাতাবি শহরে ওই গির্জায় খিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সময় গত মঙ্গলবার ভবনটি ধসে পড়ে।’

ভয়াবহ ওই ভবন ধসের ঘটনায় যে ২২ জন নিহত হয়েছেন এর মধ্যে দশ নারী, দশ পুরুষ ছাড়াও এক শিশুও রয়েছে বলে নিশ্চিত করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় ওই কর্মকর্তা।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, জরুরি সেবা বিভাগের কর্মী, পুলিশ, সেনা ও দমকলবাহিনীর সদস্যরা আটকে পড়াদের বের করে আনতে ধসে পড়া গির্জা ভবনটির ভেতরে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

শুক্রবারের ওই ভবন ধসে কতজন এখনও নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। তবে এ পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমো-ইয়ারটে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ভবন ধসের সময় সেখানে ৬০ জনের বেশি মানুষ ছিলেন। ১৯৯৪ সালে ভবনটির নির্মানকাজ শুরু হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঘানায় গির্জা ধসে শিশুসহ ২২ জন নিহত

আপডেট সময় ০৮:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০