আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একটি মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিশু শিক্ষার্থী এবং বাকিজন তাদের নামাজের ইমাম।
স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরও ১৪ জন।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, হতাহতদের অধিকাংশই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











