ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পোরশায় তীরধনুক ঠেকিয়ে জমির ধান লুট

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পোরশায় তীরধনুক ঠেকিয়ে জোর করে জমির ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার সময় দুইজন দুষ্কৃতকারীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন মুরলিয়া গ্রামের গদাড়-র ছেলে রবিন্দ্র(৪৫) ও সম্রাটের ছেলে স্বপন(২৮)। এ ব্যাপারে জালুয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এম রইচ উদ্দীন থানায় এজাহার দায়ের করেছেন।

জানাগেছে, জমির মালিক তাইতোড় মৌজার ১২১দাগের .২০শতক জমি দির্ঘ্য দিন থেকে চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন। প্রতি বছরের ন্যায় এবছরও তিনি ঐ জমিতে আমন ধান রোপন করেছিলেন।

বৃহস্পতিবার ভোরে মুরলিয়া গ্রামের সম্রাট ও তার ছেলে স্বপন এবং রবিন্দ্র সহ ১৫/২০ জনের একটি দল তীরধনুক সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঐ জমির ধান কেটে তাদের বাড়ি নিয়ে যায়।

ঘটনা জানতে পেয়ে রইচ উদ্দীন পোরশা থানায় খবর দিলে সাথে সাথে থানা কর্মকর্তা ইনচার্জ সফিউল আজম খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রবিন্দ্র ও স্বপনকে আটক করে থানায় নিয়ে আসেন এবং ধান গুলি উদ্ধার করেন।

থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যত স্বীকার করেন এবং ঘটনা স্থল থেকে কয়েকটি কাস্তে, লাঠি, তীরধনুক ও একটি খুন্তি উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানান। তবে রইচ উদ্দীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পোরশায় তীরধনুক ঠেকিয়ে জমির ধান লুট

আপডেট সময় ০৫:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০