ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশে সশস্ত্রগোষ্ঠী তালেবানের হামলায়  নিরাপত্তাবাহিনীর অন্তত ৩৪ সদস্য নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

বুধবার তাখার প্রদেশের বাহারাক জেলায় তালেবানের হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হামলায় প্রদেশের পুলিশের উপ-প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার রাতে বাহারাক জেলার এই হামলায় আরও ৮ জন আহত হয়েছেন। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, স্থানীয় রাজনীতিকরা ওই হামলায় ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

কয়েক বছর ধরে তাখার প্রদেশের ১৬টি জেলার ১১টির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ করছে তালেবান।

প্রদেশের সরকারের মুখপাত্র জাওয়াদ হেজরি বলেছেন, তাখারে এখনও লড়াই চলছে এবং তালেবানেরও ব্যাপক হতাহত হয়েছে। বাহারাকে একটি অভিযানে যাওয়ার সময় তালেবানের হামলার শিকার হয়েছে নিরাপত্তা বাহিনী।

তিনি বলেন, ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে অবস্থান নেয় তালেবান। শত্রুদের বিরুদ্ধে ওই এলাকায় অভিযানের সময় তারা আমাদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে তালেবান এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত

আপডেট সময় ০৭:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০