ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আগামী কাল মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচন

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালেট পেপার সরবরাহ করা হবে।

ভোটগ্রহণ নির্বিগ্ন করতে চারস্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ জানান, মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম।

নির্বাচন কমিশনের নির্দেশনায় মঙ্গলবার সকালে প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট পেপার সরবরাহ করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, উপজেলার ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি। এর মধ্যে ৪০ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

এ নির্বাচনে ৩ লাখ ৯৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭৮ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম জানান, ভোটগ্রহণ নির্বিগ্ন করতে মাঠ পর্যায়ে বিজিবি, র‌্যাব, পুলিশসহ চারস্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এ ছাড়া ৫জন ম্যাজিস্ট্রটসহ পুলিশের ৭টি মোবাইলটিম ভোটের মাঠ তদারকি করবে।

প্রসঙ্গত : গত ৬ জুলাই নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ পরিষদে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতিক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আগামী কাল মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচন

আপডেট সময় ০৮:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০