ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আজারবাইজানের গোলায় আর্মেনিয়ার ৭১০ সেনার প্রাণহানি (ভিডিও)

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না । বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রবিবার (১৮ অক্টোবর) আর্মেনিয়ার আরও ৩৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

এতে দেশটির মোট সামরিক বাহিনীর সদস্যের মৃতের সংখ্যা বেড়ে ৭১০ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়া তাদের নিহত সৈন্যদের সমাহিত করার সিদ্ধান্ত নেয়। রবিবার তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। শুশা শহরে এই আয়োজনে অংশ নেয় সতীর্থ সামরিক বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যরা।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বহুবছর যাবত সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিজেভ যুদ্ধের শুরুতে জানিয়েছিলেন একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে। আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে এবং সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা থামবে না।

এখন পর্যন্ত দুটি দেশ একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেও বারংবার তা লঙ্ঘন করেছে। হামলা করেছে একে-অপরকে। ভয়াবহ সেই হামলায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি শত শত বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এমনকি গৃহহীন হয়েছেন হাজার হাজার জনগণ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আজারবাইজানের গোলায় আর্মেনিয়ার ৭১০ সেনার প্রাণহানি (ভিডিও)

আপডেট সময় ১২:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০