ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিখোঁজের এক দিন পর পরিত্যাক্ত টয়লেটে মিললো শিশু সানজিদার লাশ

সানজিদা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশে একটি পরিত্যাক্ত টয়লেট থেকে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সানজিদা খাতুন একই এলাকার সোহাগ হোসেনের মেয়ে। রোববার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। পরে সন্ধ্যার পর তার মরদেহ মেলে একটি পরিত্যাক্ত টয়লেটের মেঝেতে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সানজিদা দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিকেলে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করেন বাবা সোহাগ হোসেন। এরপরও তার হসিদ না পাওয়ায় খোঁজ চলতে থাকে।

সন্ধ্যার পর এলাকার কয়েকজন বাসিন্দা কাচারি মাঠের পাশে একটি পরিত্যাক্ত টয়লেটে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ চিহ্নিত করে। শিশুটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। তারা লাশ উদ্ধারের পাশাপাশি সুরতহাল করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, পরিত্যাক্ত একটি টয়লেট থেকে সানজিদা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নিখোঁজের এক দিন পর পরিত্যাক্ত টয়লেটে মিললো শিশু সানজিদার লাশ

আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০