ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গোয়াল ঘরে জ্বালানো কয়েলের আগুনে একটি বসত ঘর পুরে ছাই হয়ে গেছে।
এসময় দুধ ধোয়ানো ১টি গাভী গরু ও ১টি দামড়া গরু বেশির ভাগ আগুনে ঝলশে গেছে এবং ৩টি বকনা বাছুরের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। এতে ওই কৃষকের নগদ টাকাসহ মোট ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পশ্চিম রুপনায়ারনপুর গ্রামে এই ঘটনা ঘঠে।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের পশ্চিম রুপনায়ারণপুর এলাকার কৃষক আব্দুল ছাত্তার (৬৫) এর বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে দেন। শেষ রাতের দিকে কয়েলের আগুন প্রথমে গোয়াল ঘরে আগুন লেগে যায়।
পরে গোয়াল ঘরে থাকা ২টি বড় গাভীর শরীর আগুলে ঝ¦লসে যায় ও ৩টি বকনা গরুর শরীরে কিছু অংশ আগুনে পুড়ে যায়। পরে গোয়াল ঘর থেকে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়লে এতে ওই ঘরে থাকা নগদ ১৪ হাজার টাকা, জমির দলিলপত্র, চাল,ডাল আসবাব পত্র সব পুরে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালাম বলেন, আগুন লাগার ঘটনাটি জানার পর থেকেই আমি ঘটনাস্থলে ছিলাম। ঘরগুলো বাশের বেড়া দিয়ে তৈরীর কারনে আগুন দ্রুত সবকিছু পুরে ছাই করে দিয়েছে। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ওই কৃষক দম্পতিকে পরণের কাপড় ও চাল,ডাল দিয়ে সাময়িক সহায়তা প্রদান করেছি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












