ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মাসুদুর রহমান শুভ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। সে পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।’

তিনি বলেন, ‘পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাসুদুর রহমান শুভকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

কে বা কারা কেন বা কারা কুপিয়েছে? এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও তিনি নিজেই আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন।’

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০