ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছোট বোনকে ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে ছুরিকাঘাত,গ্রেফতার ১

গ্রেফতারকৃত জীবন

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি মো. জীবনকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফতুল্লার শিহারচর শাহজাহান মিলস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমানের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার জীবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি আহত গার্মেন্টসকর্মীর ছোট বোনকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন।

এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ১০ থেকে ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে নিয়ে ওই গার্মেন্টসকর্মীর বাসায় ঢুকে তার ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করেন জীবন। এ সময় গার্মেন্টসকর্মী বড় বোন বাধা দিলে জীবন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন এসে ওই গার্মেন্টসকর্মীকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার আঘাতের স্থানে ১৮টি সেলাই দেয়া হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে র‌্যাব তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে কিশোর গ্যাংয়ের লিডার জীবনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ছোট বোনকে ধর্ষণে বাধা দেয়ায় বড় বোনকে ছুরিকাঘাত,গ্রেফতার ১

আপডেট সময় ০২:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০