ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চীনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিরুদ্ধে ফের করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এর জন্য চীনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর জাস্ট আর্থ নিউজের। ভিডিওতে তিনি বলেন, চীন বিশ্বের সঙ্গে যা করেছে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, চীন থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এ রোগ থেকে মানুষকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরে আসার ৫০ ঘণ্টা পর ট্রাম্প এ বার্তা দিলেন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজারের মতো মানুষের। এতে আক্রান্ত হয়েছেন ৮ লাখের কাছাকাছি।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে  প্রায় ১০ লাখ ৭৮ হাজার মানুষের। এতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার মানুষ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চীনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৫:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০