ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় কোর্টে হাজিরা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ: রোববার বেলা ১১ টায় নওগাঁ কোর্টে হাজিরা দিতে গিয়ে কোর্টের বারান্দায় আজিম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আরজ আলী মোল্লার ছেলে।

একজন প্রত্যক্ষদর্শী আইনজীবির সহকারী আসলাম উদ্দীন জানান, ওই বৃদ্ধ হঠাৎ অসুস্থ্য হয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর সামনে একটি ব্রেঞ্চে বসে পড়েন।

একসময় সেখান থেকে উপুড় হয়ে পড়ে যান। সাথে সাথেই তাকে উঠাতে গেলে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার মাথায় পানি দিয়ে সুস্থ্য করার চেষ্টা করার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ষ্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তার ব্যাগে জমির কাগজপত্র ও ঠিকানা থাকায় স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় কোর্টে হাজিরা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০