ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটক, ১

অসামী কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টায় অভিযুক্ত অসামী কামরুজ্জামান (২০) কে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, প্রতিবেশী কামরুজ্জামান বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেত চাইতো এবং দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করতেন।

কয়েকদিন আগে বাড়ীতে কেউ না থাকার সুয়োগে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধারে আসলে, পালিয়ে যায় কামরুজ্জামান।

পরে বাক প্রতিবন্ধী ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চালায়।

তবে ঘটনার পর থেকে আসামী পলাতক থাকায় শনিবার রাতে গোয়েন্দা তথ্য ও ডিজিটাল প্রযুক্তির সহয়তায় কামরুজ্জামান চট্রগ্রামে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং তাকে আদালতে সোপর্দ করা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চিশতীসহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটক, ১

আপডেট সময় ০৪:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০