ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ঘুমন্ত গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শেফালী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী এশারত আলী আকন্দ। শনিবার রাত ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান লোকজন।

প্রতিবেশীরা এ সময় এশারত আলীর ঘর চারদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন।

এ সময় এশারত আলী ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করার হুমকি দেন। এক পর্যায়ে কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যান এশারত আলী।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক এশারত আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ঘুমন্ত গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০