ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে বাসের ভেতর নারীকে ধর্ষণের ঘটনায়: গ্রেফতার ৭

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি: যশোরে বাসের ভেতর নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের সোপর্দ করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম (২৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে ও এমকে পরিবহন বাসের হেলপার। বর্তমানে মনিরুল যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ায় কাঠমিস্ত্রি শহিদুলের বাড়ির ভাড়াটিয়া।

অভিযুক্ত মনিরুল এক কন্যাসন্তানের জনক। বাকি ছয় আসামি হলেন- শহরের সিটি কলেজপাড়ার রনজিৎ  বিশ্বাসের ছেলে কৃষ্ণ, একই এলাকার সমর সিংহের ছেলে সুবাস সিংহ, শহরের বারান্দিপাড়ার জাবেদুল ইসলাম জাবেদের ছেলে রকিবুল ইসলাম রকিব, শহরের বেজপাড়ার গোলাম মাওলার ছেলে মইনুল ইসলাম মইন ও শহরের পূর্ববারান্দি মোল্লাপাড়ার শফিকুল ইসলাম বাবুর ছেলে শাহিন আহমেদ জনি।

মামলার তদন্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুলসহ সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান অভিযুক্ত মনিরুল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত শুক্রবার (০৯ অক্টোবর) রাতে কোতোয়ালি থানায় সাতজনের নামে মামলা করা হয়। মামলার বাদী ভিকটিম নিজেই।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গভীর রাতে যশোর শহরের মুড়লী বকচর কোল্ড স্টোরের কাছে দাঁড়িয়ে থাকা এমকে পরিবহনের একটি বাসে ধর্ষণের শিকার হন ওই নারী।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে বাসের ভেতর নারীকে ধর্ষণের ঘটনায়: গ্রেফতার ৭

আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০