ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ সদস্য আটক

সাদ্দাম হোসেন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করে।

পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে। নিহত জোৎসনার লাশ শরণখোলা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘাতক সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে।

জোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। তারা শরণখোলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন।

আমরা সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছি।পারিবারিক কলহের কোন পর্যায়ে স্ত্রীকে হত্যার মতো ঘটনা ঘটল তার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান এসপি।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ সদস্য আটক

আপডেট সময় ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০