ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পরে রাজশাহী সদর ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হচ্ছে- বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকার আনিসুর রহমানের মেয়ে আইমিন আক্তার শেলি (১৩) ও জিয়াউর রহমানের মেয়ে জিসা খাতুন (৯)। এদের মধ্যে শেলি ষষ্ঠ শ্রেণি এবং জিসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নগরীর কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে ওই দুই শিশু পুকুরে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তারা তলিয়ে যায়। টের পেয়ে তাদের সন্ধান করতে থাকেন স্থানীয়।

খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা। তিনি জানান, দুপুর ১২টা ৫ মিনিটে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

১২টা ২০ মিনিটে পুকুর থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০