ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে গলা কেটে হত্যা করে পালিয়েছে বাবা

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার বাবা দিনমজুর মজিবুর রহমান পলাতক।

রোববার (৪ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মজিবুর রহমানের চার ছেলে-মেয়ে। এর মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। সাইফুল সবার বড়।

তিনি সব সময় বাড়িতেই পরিবারের সঙ্গে বসবাস করতেন। শনিবার রাতে তাদের মা ছেলে-মেয়েদের খাবার ও ওষুধ খাইয়ে ঘুম পাড়ান।

পরে সকালে ঘরে গলা কাটা অবস্থায় বড় ছেলে সাইফুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, শনিবার রাতের কোনো এক সময় সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছেন।

ধারণা করা হচ্ছে, মজিবুর রহমানই ছেলেকে গলা কেটে তাকে হত্যা করে পালিয়েছেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে গলা কেটে হত্যা করে পালিয়েছে বাবা

আপডেট সময় ০৩:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০