ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড, ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায়

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় তার বাসার দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। গত ৩০ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর দুই আসামির ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ধার্য করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন। গত ২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২১ জুলাই মামলাটিতে অভিযোগপত্র দেন নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন। অভিযোগপত্রে রেশমা ও স্বপ্নাকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হলেও রুনু বেগম নামে একজনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

গত ২৩ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মফিজুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর কথা জানানো হয়।

এ আদালতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মামলার বাদী ও নিহতের স্বামী ইসমত কাদির গামার জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

মাহফুজা চৌধুরী পারভীন ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমত কাদির গামা একজন মুক্তিযোদ্ধা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড, ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায়

আপডেট সময় ০২:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০