ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিহত পরশ কুমার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বেতনা নদী থেকে ষাট বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম পরশ কুমার বিট (৬০)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকালে শাকদাহ বাজারের স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পরশ একজন মানসিক প্রতিবন্ধী। রাতের কোন এক সময় তিনি পানিতে নেমে আর ডাঙায় উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তবে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরও জানান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সাতক্ষীরায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০