ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় লাউ চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: লাউ চুরি ঠেকাতে রাতভর সবজিক্ষেত পাহারা দিতেন চাষি রফিকুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতেও তিনি সবজিক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ক্ষেতের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পাওয়া গেছে। ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেটে এ ঘটনা ঘটেছে।

নিহত রফিকুল ইসলাম কালিকাপুর স্কুলপাড়ার মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি চাষি ছিলেন। স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম কালিকাপুরে রেললাইনের পাশে একটি জমি লিজ নিয়ে সবজি চাষা করেছেন।

তিনি এ মৌসুমে সেখানে লাউয়ের আবাদ করেছেন। লাউয়ের ভালো দাম থাকায় তা চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে কিছুদিন ধরে তিনি রাতে লাউক্ষেত পাহারা দিতেন।

বৃহস্পতিবার রাতেও তিনি ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। শুক্রবার সকালে ক্ষেতের আইলে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চোরেরা শত্রুতাবশত তাকে মেরে ট্রেন লাইনে ফেলে রেখে যেতে পারে। এটি হত্যা না দুর্ঘটনা এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, যেহেতু মরদেহ রেললাইনের ওপর পাওয়া গেছে, তাই বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানা দেখছে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপপরিদর্শক রঞ্জন কুমার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় লাউ চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০