ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক, কুয়েতের আমিরের মৃত্যুতে

শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের এই শোক পালন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ-এর রূহের মাগফেরাতের জন্য ১ অক্টোবর বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুয়েতি আমিরের।

ট্যাগস

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক, কুয়েতের আমিরের মৃত্যুতে

আপডেট সময় ০৭:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০