ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলেকে নিয়ে বাজারে যাওয়ার সময় ট্রাকচাপায় জহুরা খাতুন (৩৫) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার স্কুল পড়ুয়া ছেলে জিসান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার পূর্বদেলুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ আকন্দসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বাজার করার জন্য ছেলেকে নিয়ে পূর্বদেলুয়া সেতুর পাশ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন জহুরা খাতুন।

এ সময় পেছন থেকে মাটি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জহুরা। এতে গুরুতর আহত হয় তার ছেলে জিসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে জিসানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

আপডেট সময় ০৬:২০:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০