ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় ডলার কারবারী প্রতারক চক্রের মুলহোতা এরশাদ গ্রেফতার

এরশাদ আলী

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মান্দায় ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এরশাদ আলী উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা মোল্লাপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।

সোমবার সকালে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত এরশাদ আলী সংঘবদ্ধ একটি চক্র গড়ে তোলে ডলার বিক্রির প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।

এভাবে প্রতারনার ফাঁদে ফেলে সম্প্রতি এক ব্যবসায়ির নিকট থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ওই ব্যবসায়ি বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করলে এরশাদকে গ্রেফতার করে পুলিশ।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, সহকারি উপপরিদর্শক জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ডলার প্রতারনার একাধিক মামলা চলমান রয়েছে। এরশাদকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকখোড়াপাখিয়া গ্রামে ব্যবসায়ি শামীম হোসেনকে ডলার দেয়ার কথা বলে প্রথম দফায় কয়েকটি বিকাশ নম্বরে ২ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় এরশাদ আলীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।

একই কথা বলে চক্রটি গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শামীম হোসেনকে ১৫ লাখ টাকা নিয়ে মংলাপাড়া গ্রামের শ্মশান ঘাট এলাকায় কলাবাগানে ডেকে নেন।

সেখানে দেশিয় অস্ত্রের মুখে শামীমকে জিম্মি করে তার নিকটে থাকা ১৫ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় ডলার কারবারী প্রতারক চক্রের মুলহোতা এরশাদ গ্রেফতার

আপডেট সময় ০৬:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০