ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সইতে না পেরে আত্মহত্যা

রাকিব

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে রাকিব (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিব নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মো. হাবিবুল্লার ছেলে। পরিবারের সঙ্গে রাকিব সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ভাড়া বাসায় করতেন।

পরিবারের বরাত দিয়ে নিহত রাকিরের বোন রাকিকা জানান, একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সইতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছেন। সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার  (২৬ সেপ্টেম্বর ) দিনগত রাতের যেকোনো সময় নিজের ঘরে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক  জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে।

চিঠিতে রাকিব বলেছেন, ‘মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস’। ধারণা করা হচ্ছে- প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

রাকিবের বন্ধু শাওন জানান, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চালে আসছিল।

রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকেও জানান। কিন্তু রাকিবের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন।

এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন রাকিব।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নারায়ণগঞ্জে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সইতে না পেরে আত্মহত্যা

আপডেট সময় ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০