ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে নিজের মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম করার দায়ে, ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার আকাশ পান্ডে

গোপালগঞ্জ প্রতিনিধি: নিজের মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম করার দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কাজে ব্যবহৃত কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে।

একই দিন বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আকাশ পান্ডে উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মানসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চান ছেলে আকাশ। এ সময় হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে ছেলেকে মারতে গেলে আকাশ লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে।

এতে হাসি পান্ডে ঘটনাস্থলেই মারা গেলে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ি থেকে ৪০০ ফুট দূরে নিয়ে যায়। পরে সেখানে অন্যের শুকাতে দেওয়া কাঠ দিয়ে লাশে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করায়।

এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে ও কোটালীপাড়ার তালিমপুর তেলীহাটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আকাশ পান্ডেকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তার আকাশ পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের মাকে হত্যার কথা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আকাশকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গোপালগঞ্জে নিজের মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম করার দায়ে, ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০