ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ব্রাজিলে ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা

কার্নিভ্যাল স্থগিত করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবছর আলো ঝলমলে কার্নিভ্যাল প্যারেডে উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রং-বেরঙের পোশাকে রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। মনোহরী এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক।

তবে এবার সেই আনন্দ কেড়ে নিল করোনাভাইরাস মহামারি। ব্রাজিলে নিয়ন্ত্রণহীন সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা।

প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)।

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।’

বিশ্বের মধ্যে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। সেখানে এখনও নিয়ন্ত্রণে আসেনি বৈশ্বিক এ মহামারি।

এর মধ্যে আবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শহরই হচ্ছে রিও ডি জেনিরো। এ অবস্থায় লাখো মানুষের সমাগমে কার্নিভ্যাল আয়োজন করলে অনেক বড় ঝুঁকি তৈরি হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে লাইসার এ ঘোষণা শুধু তাদের অধীনে থাকা ১৩টি সাম্বা স্কুলের জন্যই প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরও অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলো নিষিদ্ধের বিষয়ে এখনও কিছু জানায়নি রিও কর্তৃপক্ষ।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত ৪৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক গড়ে ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছেন, মারা যাচ্ছেন অন্তত ৭৩৫ জন।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ব্রাজিলে ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা

আপডেট সময় ১২:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০