ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক!

  কক্সবাজার প্রতিনিধি:  বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। যার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল না করায় সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান, রবিবার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস এবং টেকনাফ থেকে কয়েকটি ট্রলারে করে সেন্টমার্টিনে ভ্রমণে যান। ঐদিনিই জাহাজ এবং ট্রলারে করে ৯০ জনের বেশী পর্যটক টেকনাফ এবং কক্সবাজারে ফিরে যান। রাতযাপনের পর সেন্টমার্টিনে থেকে যান শতাধিক পর্যটক।

বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েছেন। তবে সবাই নিরাপদে আছেন। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল করলে পুনরায় তাদেরকে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে আটক পড়া পর্যটকদের সবধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। আটকা পড়া পর্যটকদের খোঁজখবর রাখতে স্থানীয় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও ইউনিয়ন পরিষদের সদস্যদের বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটক পড়া পর্যটকদের ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক!

আপডেট সময় ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০