ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বরখাস্তকৃত চেয়ারম্যান রেজাউল ইসলাম ও ফখরুদ্দিন আলী

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ সংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত চেয়ারম্যানরা হলেন, রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ভিজিডির তিন হাজার ৯৪০ কেজি চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে, পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলীর বিরুদ্ধে মৃত্যু সনদের তারিখ পরিবর্তন করে দেওয়ার অভিযোগ উঠে। এরপর স্থানীয় তদন্তের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই ধারায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৮:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০