ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জে রাস্তার পাশে ধানক্ষেত থেকে গামছা পেঁচানো লাশ উদ্ধার

ধানক্ষেতে পড়েছিল গলায় গামছা পেঁচানো লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তার পাশের ধানক্ষেত থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশে কিরাটন বিলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিলপাড়া এলাকার একটি পুকুরের পাশে ধানক্ষেতে কাদার মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।

করিমগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন বলেন, নিহতের মাথা কাদার নিচে ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ধানক্ষেত থেকে গামছা পেঁচানো লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০