ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুর  প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত ওই নারীর নাম মুনসেফা (৩২)। তিনি রংপুরের মিঠাপুকুর থানার রাঙ্গা পুকুর এলাকার দুদু মিয়ার স্ত্রী।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় পরিবারসহ একটি বাসায় ভাড়া থাকতো মুনসেফা।

সেখান থেকে তিনি একটি আড়তের কাজ করতেন। গত শুক্রবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

রোববার সকালে তাদের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ পায় আশপাশের লোকজন। এসময় তারা ওই ঘরের ভিতরে গিয়ে মুনসেফার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী দুদু মিয়া পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে মুনসেফাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। মৃতের শরীরের  বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গাজীপুরে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০