ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ছাগল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে ট্রাকচালক নিহত

প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুটি ছাগল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে আবু তালেব নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে। ট্রাকচালক আবু তালেবের বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল মারা যায়। এসময় ট্রাকটি পালিয়ে আসে। ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য।

ট্রাকটি তাহেরপুর পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটি আটকানো হয়। সেখানে চালক তালেবকে পিটিয়ে গুরুতর আহত করেন তারা।

খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ছাগল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে ট্রাকচালক নিহত

আপডেট সময় ০১:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০