গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ট্রাকচাপায় এখলাস বিশ্বাস (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এখলাস জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বলেন, নিজ ভ্যানে করে আনা জ্বালানি কাঠ বিক্রি শেষে জেলা শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন এখলাস বিশ্বাস। পথে মান্দারতলা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












