ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করে, আত্মহত্যা করলেন স্বামী

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে মনির তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন তিনি। তানজিলা ও তার ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করে, আত্মহত্যা করলেন স্বামী

আপডেট সময় ০১:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০