ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাটোরে ভুট্টা নামাতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি:নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে সাপের ছোবলে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সিরাজুল ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর শরীফ চৌহান  জানান, সকালে নিজ বাড়িতে ঘরের চাতালে মজুদ রাখা ভুট্টা নামাচ্ছিলেন সিরাজুল। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়।

এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। পরে অবস্থার অবনতি দেখে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে সিরাজুলের অবস্থার আরও অবনতি হলে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে রামেক হাসপাতালে পৌঁছানোর আগেই সিরাজুলের মৃত্যু হয়।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নাটোরে ভুট্টা নামাতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০