ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় স্বামীর হাতে খুন হলো নববধূ

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি (১৫) নামে এক কিশোরী নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ওয়াহেদ আলীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমান মেয়ে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, প্রায় চার মাস আগে জাকিয়া সুলতানার বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে।

এরপর থেকে যৌতুকসহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাতে স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি আরো জানান, শয়ন কক্ষের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জাকিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ওয়াহেদ আলীকে আটক করা হয়।

পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত বিষয়টি জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় স্বামীর হাতে খুন হলো নববধূ

আপডেট সময় ০১:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০