ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অস্ত্রসহ ‘মার্কিন গুপ্তচর’ আটক

ভেনেজুয়েলায় তেল পরিশোধনাগার

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞার মুখে চরম জ্বালানি সংকটে ভোগা ভেনেজুয়েলায় একটি তেল পরিশোধনাগারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে।

এসময় তার কাছে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত ভাষণে এ তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি জানান, গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন অঙ্গরাজ্যের আমুয়ে এবং কার্ডন তেল পরিশোধনাগারের কাছে নজরদারি করার সময় ওই মার্কিন গুপ্তচরকে আটক করা হয়।

মাদুরো বলেন, ওই ব্যক্তি একজন মেরিন সদস্য। তিনি সিআইএ’র হয়ে কাজ করছিলেন। বিশেষায়িত অস্ত্র এবং ডলারসহ বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে তিনি ধরা পড়েছেন।

আটক ব্যক্তি হেফাজতে জবানবন্দি দিচ্ছেন বললেও এর বেশি কিছু জানাননি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট।

গুপ্তচর আটকের বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস কোনও মন্তব্য করেনি।

এ ঘটনার মাত্র এক মাস আগেই মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার (গ্রিন বেরেট) সাবেক দুই কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ভেনেজুয়েলার একটি আদালত।

ওই দুই মার্কিনির বিরুদ্ধে গত মে মাসে একটি ব্যর্থ হামলায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবারের ভাষণে নিকোলাস মাদুরো আরও জানিয়েছেন, সম্প্রতি তাদের নিরাপত্তা বাহিনী কারাবোতো অঙ্গরাজ্যের এল পালিতো পরিশোধনাগারে হামলার একটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। তবে এ বিষয়েও বিস্তারিত জানাননি তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

অস্ত্রসহ ‘মার্কিন গুপ্তচর’ আটক

আপডেট সময় ১১:১৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০