ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কিশোরগঞ্জে মাদক বিক্রেতা আটক

আটক মাদক বিক্রেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফেনসিডিলসহ আরমান (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাদশা বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।আরমান বাদশা বিল (দক্ষিনপাড়া) এলাকার মুরশিদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাদশা বিল এলাকায় আরমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার বসতঘর তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কিশোরগঞ্জে মাদক বিক্রেতা আটক

আপডেট সময় ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০