ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বাবাকে ‘রাজাকার’ আখ্যা, ছেলের প্রতিবাদ

গোপালগঞ্জ প্রতিনিধি:   গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে প্রকৌশলী মো. আলী আজগর।

আজ শুক্রবার উপজেলার রতাল শফিজদ্দিন মাদরাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আলী আজগর লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কতিপয় কিছু ছাত্রলীগ নেতা আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পিতাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমরা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, জিএস জামির, ভিপি ছোটনসহ ১২জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আব্দুল কাদের মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বাবাকে ‘রাজাকার’ আখ্যা, ছেলের প্রতিবাদ

আপডেট সময় ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০