ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মারা গেলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা

মোসাম্মৎ মালেকা বেগম

ভোলা প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বীরশ্রেষ্ঠের ভাইয়ের ছেলে মোহাম্মদ শাহিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়।

ঙৃসেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘বীরমাতাকে’ নিজ বাড়ির আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

এদিকে ‘বীরমাতার’ মৃত্যুতে ভোলা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মারা গেলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা

আপডেট সময় ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০