ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউএনওর ওপর হামলাকারী দুই আসামির ৭ দিনের রিমান্ড

আসামিরা

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই আসামি রং মিস্ত্রি নবিরুল ও সান্টুকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, দুপুরে মামলাটি ঘোড়াঘাট থানা পুলিশের কাছ থেকে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও ওয়াহিদা খানমের ভাইয়ের দায়ের করা মামলার নতুন তদন্ত কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এই মামলার মূল আসামি আসাদুল হক অসুস্থ থাকায় তাকে এখনো আদালতে হাজির করা হয়নি।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনা তদন্ত কার্যক্রম জেলা গোয়েন্দা পুলিশের হাতে স্থানান্তর করা হয়েছে। আগের তদন্তকারী কর্মকর্তা ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম।

তার বদলে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফরকে দায়িত্ব দেওয়া হয়। ওসি ইমাম জাফর  বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ মামলার তদন্ত করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউএনওর ওপর হামলাকারী দুই আসামির ৭ দিনের রিমান্ড

আপডেট সময় ০৭:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০