ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝিকরগাছায় ট্রাকচাপায় নিহত ১

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় মামুন হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইন্দ্রা (১৮) নামে তার এক বন্ধু।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী গীর্জার সামনে এ দুর্ঘটনা ঘটে। মামুন পৌর সদরের পুরুন্দরপুর চৌধুরী পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ইন্দ্রা একই এলাকার আলম হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুন ও তার বন্ধু ইন্দ্রা মোটরসাইকেলে করে বেনাপোল-নাভারন থেকে নিজ বাড়িতে ফিরছিল।

পথে পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মামুনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ইন্দ্রা।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহত ইন্দ্রাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝিকরগাছায় ট্রাকচাপায় নিহত ১

আপডেট সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০