ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ

সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

এর মধ্যে দুর্ঘটনার পরপরই তিনজন নিহত হন। গুরুতর আহত হন আরও তিনজন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অপর দুইজন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ গেল তিনজনের।

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামের লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদরের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও হাজীপুরের জাকারিয়া আহমদ (৩০)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। বাহার উদ্দিন দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরি এলাকার ওয়াসিমা সেন্টারের সামনে বড়লেখাগামী একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনের মৃত্যু হয়। বাকি একজন চিকিৎসাধীন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় ০১:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০