ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের ভোট ১৭ অক্টোবর

প্রতীকী ছবি

রাজনীতি ডেস্কঃ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানান। তিনি বলেন, এ দুই আসনের ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু ভোটের তফসিল এখনও নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর।

আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি  ওই দিন শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের ভোট ১৭ অক্টোবর

আপডেট সময় ০৬:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০